ভেনেজুয়েলা থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার মার্কিন দূতাবাস থেকে সমস্ত কূটনীতিক ও কর্মীদের চলতি সপ্তাহেই দেশে ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।এক টুইটারে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘ভেনেজুয়েলার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। ফলে দেশটির মার্কিন দূতাবাসের কূটনৈতিক ও কর্মীদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের নীতির উপর বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই দূতাবাসের সবাইকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’তবে কবে নাগাদ কারাকাসের মার্কিন দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে ফেলা হবে তার কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি।ভেনেজুয়েলায় ক্ষমতা দখলকে কেন্দ্র করে সে দেশের রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করছে। ক্ষমতার দখলের লড়াইয়ের কারণে দেশটিতে গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে সকল শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। একই সঙ্গে চলছে ব্ল্যাক আইট। আর দেশের এই পরিস্থিতির জন্য বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করেছেন সে দেশের বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো।অন্যদিকে ভেনেজুয়েলার এই সঙ্কটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাদুরো।