করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

শনিবার নতুন করে ২ হাজার ৮শ জনের বেশি মানুষ শনাক্ত হওয়ার পর করোনা আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৮ নম্বরে।

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবারের এই ব্রিফিংয়ের আগ পর্যন্ত ৮৩ হাজার ৭৫ জন আক্রান্ত নিয়ে চীনের অবস্থান ছিল তালিকার ১৮ নম্বরে। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়ে যাওয়ার পর সেই অবস্থানটি এখন বাংলাদেশের।