
আন্তর্জাতিক ডেস্ক
হুথি হামলার ঘটনার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দর বন্ধ থাকায় রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে।
বিমানবন্দর পুনরায় চালুর সময়সূচি এবং বাতিল ফ্লাইটগুলোর বিষয়ে সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।




