সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শনিবার (০৬ এপ্রিল) এ আহ্বান জানানো হয়। সোমবার সৌদি আরবে ২৯ রমজান। এজন্য এদিন আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার (০৯ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে সৌদিতে । খবর আরব নিউজ

তবে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদ হবে। রমজান হলো আরবি বর্ষপঞ্জিকার নবম মাস। আরবি মাসগুলো ২৯ ও ৩০ দিনের হয়ে থাকে। আর মাসগুলো নির্ধারিত হয়ে থাকে চাঁদ দেখার ওপর।