
ফিলিপাইনে ৮৫ জন সেনা সদস্য নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে বিচ্যুত হয়ে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক বিমান।
রোববার (৪ জুলাই) ফিলিপাইনে সুলু প্রদেশের উপকূলবর্তী অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সেনা প্রধান জেনারেল সিরিলিট সোবেজানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সি-১৩০ বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আশা করছি আরও জীবন আমরা বাঁচাতে পারব।
এ সময় তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে থেকে বিচ্যু হয়। বিমানটি সর্বোচ্চ চেষ্টা করে রনওয়েতে অবতরণের জন্য। কিন্তু ব্যর্থ হয় এবং বিধ্বস্ত হয়।




