বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১১ লাখ ৮৬ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার ৭০০ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ১১ লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৫২ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ১৭৭ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৯৬ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৩ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৮৮ হাজার ৮৫১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ১৩১ জনের।