কুয়েতের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন। নতুন রাষ্ট্রদূতের নাম মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপসাগরীয় দেশটির বাংলাদেশ মিশনে এই পরিবর্তন আনার কথা জানানো হয়।

বাংলাদেশের সাংসদ কাজী সহিদ ইসলাম পাপুলের কেলেঙ্কারিতে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত এসএম আবুল কালামের পরই এমন ঘোষণা আসলো।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি ইনস্ট্রাশানাল, স্টাফ ও কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের তিনটি শান্তি সহায়ক মিশনেও দায়িত্ব পালন করেছেন।