সৌদি আরবে ঈদ কবে জানা যাবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নতুন চাঁদ দেখা গেলে ইসলামিক ১০তম চান্দ্র মাস শাওয়াল শুরু হবে। এর মধ্য দিয়ে রমজানের সমাপ্তি ঘটবে এবং শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর আরব নিউজ ও খালিজ টাইমসের।

শুক্রবার এক ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, তারাও নতুন চাঁদ খুঁজবে। দেশটির শরিয়াহ আদালতও চাঁদ দেখবে এবং খুঁজে পেলে কমিটিকে জানাবে।

যদি আজ শুক্রবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তাহলে আগামী শনিবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ নতুন চাঁদ দেখা না গেলে শনিবার ৩০ রোজা হবে এবং রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।