
আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ছাড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে, শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮২৯ জনের শরীরে। আর মারা গেছে ২ লাখ ৩৯ হাজার ৫৯২ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে, ১১ লাখ ৩১ হাজার ৫৯৫ জন। মারা গেছে ৬৫ হাজার ৭৬৬ জন।
ইতালিতেও আক্রান্তের সংখ্যা ২ লাখের উপরে। সেখানে কোভিড-১৯ রোগী ২ লাখ ৭ হাজার ৪২৮ জন। মারা গেছে ২৮ হাজার ২৩৬ জন। তাদের ঠিক পরে যুক্তরাজ্য, মারা গেছে ২৭ হাজার ৫১০ জন।
স্পেনেও এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৯৮৮ জন। মারা গেছেন ২৪ হাজার ৮২৪ জন।
সারা বিশ্বে ১০ লাখ ৮১ হাজার ৫২৬ জন সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ১ লাখ ৬১ হাজার ৫৬৩ জন করোনা জয় করেছেন। এছাড়া স্পেনের ১ লাখ ৪২ হাজার ৪৫০ জন এবং জার্মানির ১ লাখ ২৬ হাজার ৯০০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
দেশবাংলাবিডি২৪/তা/




