
আন্তর্জাতিক ডেস্ক
করোনার প্রাদুর্ভাবের পরিবর্তন না হলে ২০২০ সালের রমজানের সময় সৌদি আরবের সব মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে তবে ঘরে বসে তারাবিহ আদায় করতে পারবে।
তিনি আরও বলেন, মসজিদে তারাবিহ নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঘরে তারাবিহ নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।মহামারি করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির সব মসজিদে সাময়িক নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদিকর্তৃপক্ষ।




