
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাস বিশ্বের ৪২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে আট লাখের বেশি মানুষ। ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ভাইরাসটির আবির্ভাব ঘটে।
সর্বশেষ তথ্য অনুয়ায়ী, বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটি ১৮০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৩৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৩৪৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১,৭৮,১৩১ জন।




