
তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ৩য় পর্বের ৩৩তম দিনের অভিযানে ২৯টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার তুরাগের দুই তীরে টঙ্গী নদীবন্দর টার্মিনাল থেকে মাউসাইদ মৌজার রশিদ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান,অভিযানে পাকা ভবন সাততলা ভবন ১টি, পাঁচ তলা ১টি, দোতালা ১টি, একতলা ৭টি, আঁধা পাকা ১০টি, টিন সেড ৫টি, বাউন্ডারি ওয়াল ৪টি সর্বমোট স্থাপনা ২৯টি। এ ছাড়া তীরভূমি অবমুক্ত করা হয়েছে ১ একর জায়গা।
