বিজিএমইএ রাজশাহীর আম বিদেশে রপ্তানিতে সহযোগিতা করবে

রাজশাহীর আম বিদেশে রফতানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি ড.রুবানা হক।তিনি বলেন, আমের সময় রাজশাহীর নামটি চলে আসে।এ অঞ্চলের আম বিদেশে রফতানির জন্য বিজিএমইএর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রুবানা হক বলেন, রাজশাহীর আম অত্যন্ত সুস্বাদু। বিদেশে এর ব্যাপক চাহিদা।অধিক পরিমাণে আম রফতানি করা গেলে চাষিরা লাভবান হবেন।