স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে সেলস অফিসার নিয়োগ

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে সেলস অফিসার নিয়োগের জন্য পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।সেলস অফিসার হিসেবে আবেদন করতে হলে বাংলাদেশের যে কোন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে স্নাতক পাস অথবা ২-৩ বছরের অভিজ্ঞতাসহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।
আগ্রহী প্রার্থীরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, যাবতীয় সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ জীবনবৃত্তান্ত আগামী ২৭ এপ্রিলের মধ্যে ‘মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১তলা), ৭২ মহাখালী বা/এ ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠাতে হবে।
মনোনীতদের ঢাকা, বগুড়া, খুলনা ও চট্টগ্রাম এই চার স্থানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আবেদনের সময় খামের উপরে কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তি: