
আজ সবুজবাগ থানার অন্তর্ভুক্ত রাজারবাগের অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রীনাথ দাসের ৭ম মহাপ্রয়াণ দিবস পালিত সূরা ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব সাবের হোসেন চৌধুরী ঢাকা ৯ আসনের এম.পি ও অনারারী প্রেসিডেন্ট ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)

ঢাকা ৯ আসনের মাননীয় এম.পি জনাব সাবের হোসেন চৌধুরী বলেন,শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আগামী দিনের সুনাগরিক তৈরী করার জায়গা স্বর্গীয় শ্রীনাথ দাস স্বশরীরে আমাদের মাঝে উপস্থিত নেই তবে কর্মের মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানগুলো আমরা আরো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে আমাদের ভাবতে হবে শুধু দ্বিতীয় হয়ে আমাদের সন্তুষ্ঠ হলে হবে না এটি এই এলাকার এক নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে সেটার জন্য সকলকে কাজ করতে হবে ও ত্যাগ স্বীকার করতে হবে
ঢাকা ৯ আসনের মাননীয় এম.পি জনাব সাবের হোসেন চৌধুরী অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও কলম বিতরণ করেন
১৯৩৫ সালের ১লা জুন স্বর্গীয় শ্রীনাথ দাস রাজারবাগের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে এই কীর্তিমানের জন্ম হয় তার সহধর্মিনী স্বর্গীয় কৃষ্ণা দাস তিনি মৃর্ত্যুকালে পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন তার পাঁচ পুত্রের মধ্যে একজন হলেন লায়ন চিত্ত রঞ্জন দাস তিনি ২০১২ সালের ২১শে এপ্রিল পরলোকগমন করেন
ছেলে বেলায় তার পিতা-মাতা দেহত্যাগ করলে তিনি মামা বাড়ি থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপণ করেন তিনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সফল স্বত্বাধিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন
সেবা ঔষধালয়,নীহারিকা ঔষধালয়,ভাওয়াল গ্লাস ইন্ডাস্ট্রিজ,নীহারিকা ফুড ও বেভারেজ,নীহারিকা ফার্মাসিউটিক্যাল,জনতা বিড়ি প্রভৃতি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন শ্রদ্ধেয় শ্রীনাথ দাস দেশ বিভাগের পর স্বাধীকার আন্দোলনে আওয়ামীলীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন ছয়দফা দাবী আদায়,৬৯ এর গণ-অভ্যুন্থান,৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন
১৯৭২ সালে নিজস্ব অর্থায়নে রাজারবাগ এসজি (শ্রীনাথ-গাজী) প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে রাজারবাগ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় ১৯৮২ সালে পিতা-মাতার নামানুসারে নিজ অর্থায়নে গড়ে তোলেন অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় স্বর্গীয় শ্রীনাথ দাস ছিলেন সৎ,পরদুঃখ কাতর ও সাহসী কদমতলা হতে রাজারবাগ কালী মন্দিরের প্রধান সড়ক নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন
তিনি শ্রী শ্রী গীতা সংঘ-বাংলাদেশ এর অন্যতম প্রতিষ্ঠাতা তার অনুপ্রেরণার মূল উৎস ছিলেন তার সহধর্মিনী স্বর্গীয় কৃষ্ণা দাস সবুজবাগ,খিলগাঁও,মুগদা থানার আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে
