মাদারীপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুর জেলার শিবচরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীমের মৃত্যু হয়েছে। এতে বাসের ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধায় বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত, আহত ২

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।