এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের

বঙ্গবন্ধু কাপ ওপেন গলফের শিরোপা জিতলেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা
সাড়ে তিন লাখ ডলারের এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা।
কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় যৌথভাবে দ্বাদশ হয়েছেন সিদ্দিকুর রহমান। অবশ্য তাঁর চেয়ে ভালো সাফল্য পেয়েছেন জামাল হোসেন, হয়েছেন দশম।
তথ্যমন্ত্রী ড. হাছান তার সংক্ষিপ্ত বক্তৃতায় এশিয়ান ট্যুর গলফের এই পঞ্চম আসর বঙ্গবন্ধু কাপ গলফ ২০১৯ আয়োজক ও স্পন্সর প্রতিষ্ঠানদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ থেকে আরও বেশি আন্তর্জাতিক মানের গলফার বেড়িয়ে আসবে’।তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকজন গলফার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে’। এ টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলাদেশে আরও বেশি আন্তর্জাতিক মানের গলফার তৈরী করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।’বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ শিরোপা জিতেছেন থাইল্যান্ডের সাদম কায়েও-কানজানা। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কাপ ট্রফি ও পুরস্কারের চেক সাদমের হাতে তুলে দেন। এ সময় বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এ সময় বাংলাদেশি গলফারদের মধ্যে মো. জামাল হোসেন মোল্লা এবং শফিক বাঘাকে যথাক্রমে সেরা পেশাদার ও সেরা অপেশাদার গলফারের পুরস্কার তুলে দেন। ভারতের দুই পেশাদার গলফার অজিতেশ সান্ধু ও রশিদ খান টুর্ণামেন্টে যথাক্রমে ২য় ও ৩য় স্থান লাভ করেন।
এরই মধ্যে বেশ কয়েকজন গলফার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। এ টুর্নামেন্ট ভবিষ্যতে বাংলাদেশে আরো বেশি আন্তর্জাতিক মানের গলফার তৈরি করবে।
সিদ্দিকুর রহমান বলেন বঙ্গবন্ধু কাপে দেশসেরা গলফারের প্রত্যাশা পূরণ হয়নি অনেক দিন কোনও বড় টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি। বঙ্গবন্ধু কাপ ওপেন গলফের দিকে তাই সাগ্রহে তাকিয়েছিলেন সিদ্দিকুর রহমান।তবে দেশসেরা গলফারের আশা পূরণ হয়নি। দ্বাদশ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। বাংলাদেশের আরেক প্রতিযোগী জামাল মোল্লার অবস্থান দশম।
শনিবার শেষ রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও পাঁচটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেই পিছিয়ে পড়েন তিনি। সেজন্য ভীষণ হতাশ দুটি এশিয়ান ট্যুর বিজয়ী। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর বলেন,‘অবশ্যই আমি হতাশ। নিজেকে আনলাকিও বলবো। আজ ভালোই শুরু করেছিলাম। কিন্তু তারপর কয়েকটা বোগি করলাম, আর লড়াই থেকে পিছিয়ে পড়লাম।’তিনি আরও বলেন, ‘দেশের মানুষের আশা পূরণ করতে পারিনি বলে আমি দুঃখিত। আমার চেষ্টার কোনও ত্রুটি ছিল না। প্রথম তিন রাউন্ড তো ভালোই খেলেছিলাম। আশা করেছিলাম শেষ রাউন্ডও ভালো হবে। কিন্তু সেটা হয়নি। কী আর করা, এটাই আমার নিয়তি!’
চ্যাম্পিয়ন সাদোম কায়েওকানজানার প্রশংসা করে সিদ্দিকুর বলেন, ‘অ্যামেচার গলফার হিসেবে সাদোমের রেকর্ড ভালো। সে খুব ভালো খেলেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেই তার হাতে ট্রফি উঠেছে। তার প্রতি আমার অভিনন্দন রইলো।’