এলআরবি ব্যান্ডে যোগ দিলেন বালাম

কিংবদন্তি কণ্ঠশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির (লাভ রানস ব্লাইন্ড) নতুন ভোকাল হিসেবে যোগ দিয়েছেন কণ্ঠশিল্পী বালাম।
শুক্রবার এই ব্যান্ডের ২৭ বছর পূর্তি উপলক্ষে এমন চমকপ্রদ খবর দিলেন এলআরবির সদস্যরা।
এ প্রসঙ্গে বালাম বলেন, এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।
এ সময় ব্যান্ডটির সদস্যদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ফুয়াদ নাসের বাবু,এলিটা করিম-সহ সঙ্গীতাঙ্গনের অনেকেই।
১৯৯১ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল হিসেবে এলআরবি যাত্রা করে। যার প্রতিষ্ঠাতা ও লিড ভোকাল ছিলেন আইয়ুব বাচ্চু।