ঢাকার সদরঘাটের ইজারাদার সুমন ভূইয়ার নৈরাজ্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আজ ১ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহম্মেদ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিশিষ্ট তেল ব্যাবসায়ী আরিফুর রহমান সাদ্দাম।

সংবাদ সম্মেলন লিখিত মন্তব্যে তিনি বলেন, পাঁচ আগষ্টের পর ভেনচালক সুমন ভূঁইয়া সমগ্র সদরঘাট এলাকায় সন্তাসের এক রা রাজত্ব কায়েম করে রেখেছে। চাঁদাবাজি এর রাজত্ব তৈরী করে রেখেছেন। তাকে চাঁদা না দিলে কাউকে কোন ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিয়েছে।

সাদ্দাম আরো বলেন, আমার বাবা মিজানুর রহমান মিজান দীর্ঘ ৪০ বছর যাবৎ এই সদরঘাটে তেল ও লঞ্চের ব্যবসা করে আসছে। এখন সুমন পাঁচ আগষ্টের পর না না ভাবেই আমাদের ক্ষতি করে আসছে।
আমাদের তেলের টেংকারে হামলা করে কর্মচারীদের মারধর করে।যারা আমাদের সংগে তেলের ব্যবসা করে তাদেরকেও নানা ভাবে হুমকি দিচ্ছে যাতে আমাদের সাথে ব্যবসা না করে।

স্বৈরাচার মুক্ত দেশে যা কোন ভাবেই কাম্য নয়। সব শেষে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন যেন তারা সত্য প্রকাশ করে এই চাঁদাবাজের মুখোশ উন্মোচন করেন।