৪০তম বিসিএস প্রিলি ৩ মে

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩ মে (শুক্রবার) একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সকালে কমিশনের বিশেষ সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
জানা যায়, গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এতে সাড়া দেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এত বিপুল সংখ্যক প্রার্থীর আবেদনের ঘটনা পিএসসির ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে।
৪০তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।