শুরু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি

অষ্টম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি প্রতিযোগিতা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান শাহ, ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদ।
উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী ৫৯-০ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে, চট্টগ্রাম জেলা ২৮-৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে, দিনাজপুর ২৭-০ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে।
৮ম জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতায় ১৭টি জেলা দল ও ১টি সার্ভিসেস দলসহ মোট ১৮টি দল অংশগ্রহণ করছে ৪টি গ্রুপে ভাগ হয়ে।