
দেশবাংলা ডেস্ক :
পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যা সত্যিই অদ্ভুত। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে আছে ঠিকই, কিন্তু অত্যন্ত বিরল।ঝালর-গ্রীব-টিকটিকি: এই প্রানীটি সত্যিই পাগল এবং মজার একটি প্রাণী। এটি মূলত একটি সরীসৃপ প্রাণী। অস্ট্রেলিয়া ও নিউগিনিই এদের আদি নিবাস। এখান থেকে কিছু প্রাণী অন্যত্র ছড়িয়ে পড়েছে। এদের মুখের কাছটা দেখলে মনে হবে পাখা মেলা একটি প্রজাপতি।
মান্টিস শ্রিম্প: এটি খুব বুদ্ধিমান একটি প্রাণী। একে ধরা মাত্রই চট করে আপনার আঙ্গুলে কামড় বসিয়ে দিতে পারে। এরা খুব রাগী প্রাণী। তারা তদের শরীরের নাড়াচাড়া ও গতিবিধি দিয়ে তাদের রাগ প্রকাশ করে।
আয়ে-আয়ে: এই জীব মাদাগাস্কার এর লেমুর একটি প্রজাতি। এটা গাছ থেকে পোকামাকড় বের করে খাওয়ার জন্য এদের একটি দীর্ঘ মধ্যমাঙ্গুলি আছে।

লাল ঠোঁটযুক্ত বাটফিস: শুধুমাত্র এর ঠোঁটের কারণেই এমন নাম। এটা সমুদ্রের তলদেশের মাটিতে হেঁটে বেড়ায় এবং নিজের চারপাশে সুরক্ষা ঘের তৈরি করে যাতে কেউ তাকে আক্রমণ করতে না পারে।
পুলি: পুলি মূলত একটি হাঙ্গেরীয় শিকারী কুকুর। এর সারা শরীর পশমে আবৃত। এর রোমশ পশমের দিকে তাকিয়ে আপনি কোমলতা অনুভব করতে পারবেন।

