ফুসফুস ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতা

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের উদ্যোগে ফুসফুস ক্যান্সার এবং এর নিরাময় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠানটির অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. রাজিবুল আলম, প্রফেসর ডা. সিরাজুল হক, প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ডা. মো. আজিজুল কাহার, প্রফেসর ডা. আব্দুস সালাম আরিফ, প্রফেসার ডা. একেএম আমিনুল হক, ডা. মো. মাহামুদুর রহমান সিদ্দিকী। আলোচক ও অনকোলজি বিভাগের শিক্ষার্থীদের ফুসফুস ক্যান্সার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. মোহাম্মদ এহতেশামুল হক, ডা. সাদিয়া আফরিন সায়মা, ডা. সৌরভ খান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. আনিকা নওয়ার হক।আলোচনায় অংশ নিয়ে প্রফেসর ডা. আব্দুস সালাম আরিফ বলেন, ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ ধুমপান। তবে ইদানিং লক্ষ করা যাচ্ছে অনেকে ই-সিগারেট ভ্যবহার করছেন। তবে এখনো পর্যন্ত সেটি অতোটা সেইফ হিসেবে প্রমাণিত হয়না। সুতরাং সকল প্রকার ধুমপান থেকে বিরত থাকতে হবে।একই সুরে কথা বলেন প্রফেসার ডা. একেএম আমিনুল হক। তিনি বলেন, ধুমপান থেকে বিরত থাকতে হবে। আর একটি বিষয় অত্যান্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আর্লি ডিটেকশন। এর জন্য প্রয়োজন যারা ফুসফুস ক্যান্সার ঝুকিতে রয়েছে তাদের স্ক্রিনিং করতে হবে। যদি একেবারে প্রাথমিক অবস্থায় রোগটি ধরা পড়ে তবে তা থেকে মোটামুটি আরোগ্য লাভ করা যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় রোগ নিরূপণ দুঃসাধ্যই বলা চলে।