তৃণমূলের প্রার্থী তালিকায় ৪১ শতাংশই নারী

দশ জন বর্তমান সাংসদকে বাদ দিয়েই মঙ্গলবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লোকসভায় মোট ৪২টি আসনে এই রাজ্য থেকে যারা প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন তাদের ৪১ শতাংশই নারী। এই তালিকায়মিমি চক্রবর্তী ও নুসরত জাহানসহ বেশ কয়েকজন চলচ্চিত্র তারকাও রয়েছেন।মমতার প্রার্থী তালিকায় যারা স্থান পাননি তাদের মধ্যে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট ঐতিহাসিক সুগত বসু।এ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সুগত তার বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পাননি বলেই ভোটের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।সুগত বসুর পরিবর্তে তৃণমূল যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। বর্তমান সংসদ সদস্য ইদ্রিস আলির বদলে আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করা হয়েছে বসিরহাট থেকে।অভিনেতা দীপক অধিকারী বা দেব ফের ঘাটাল নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনের টিকিট পেয়েছেন। হাওড়া থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত এবং প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় পুনরায় মনোনীত হয়েছেন।বীরভূমের আসন ধরে রাখার জন্য অভিনেত্রী শতাব্দী রায় লড়াই করবেন। আর আসানসাল কেন্দ্র থেকে লড়ছেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী মুনমুন সেন। তিনি ২০১৪ সালে বাঁকুড়ার সিপিআইএমের বরিষ্ঠ নেতা বাসুদেব আচার্যকে অপ্রত্যাশিতভাবে হারিয়েছিলেন। মুনমুন সেনা এবার লড়বেন বিজেপি প্রার্থী গায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিযয়ের বিরুদ্ধে।১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই জাতীয় নির্বাচনে পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াই এবার তীব্র। কংগ্রেস ও বামপন্থীরা এবারও ফের একসঙ্গেই লড়বেন।তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছাড়াও উড়িশ্যা, আসাম, ঝাড়খন্ড, বিহার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।