নুরকে ভিপি ঘোষণার পর ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক দেশবাংলা বিডি ২৪.কম :

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নুরকে সহ সভাপতি (ভিপি) ঘোষণার পরপরই সিনেট ভবনের অডিটোরিয়ামে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।ভিপি পদে তারা নূরকে মানতে অস্বীকার করে উপাচার্যকে ঘিরে বিক্ষোভ করে।

পরে রাত ৪টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামান সিনেট ভবন ত্যাগ করেন।ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ফল মানি না বলে স্লোগান দেন। এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয়।ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করলেও কর্মীরা বিক্ষোভ করছেন। এছাড়া সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সিনিয়র নেতারাও বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেন।