
সেহরি খাওয়া শেষের দিকে আমরা পানির মগ নিয়ে বসেই থাকি, যতক্ষণ না শেষ সময় আসে ততক্ষন পানি খাওয়া চলতে থাকে। অনেকে ভাবেন সেহরিতে অতিরিক্ত পানি খেয়ে নিলে সারাদিন পানি পিপাসা লাগবে না। কিন্তু তা হতে পারে আপনার হজমের সমস্যা।
বিশেষজ্ঞরা বলছেন, এসময় পানি খেলেও তা একবারে বেশি খাওয়া যাবে না। ধাপে ধাপে খেতে হবে। তবে পানিই যে খেতে হবে, তা নয়। আপনি ফলের রস খেতে পারেন। দুধ খেতে পারেন।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন
১. খাওয়ার মাঝে বার বার পানি খাওয়া ঠিক নয়।
২. সেহরি খাওয়ার অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগে এক গ্লাস কিংবা দুই গ্লাস পানি খাওয়া যেতে পারে।
৩. আবার সেহরি খাওয়া হলে এক গ্লাস পানি খেতে পারেন।
৪. হাতে সময় নিয়ে উঠলে ফলের জুস খেতে পারেন। এসময় বাজারে ভরপুর থাকে, তরমুজ কিংবা বাঙ্গি। এগুলো বেছে নিতে পারেন।
৫. ক্যাফেইনযুক্ত খাবার খাওয়া যাবে না।
৬. সেহরি খেয়েই শুয়ে পড়বেন না। কিছুক্ষণ হাটাহাটি করবেন। এমনটাই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
