টিএসসিতে ৪ ককটেল বিস্ফোরণ, আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আতঙ্ক দেখা দিয়েছে পুরো এলাকায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে উপস্থিত জনতা। তবে তার নাম জানা যায়নি।

এর আগে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, আগামী বছরের (২০২৪) ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।