
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হলেন ছাত্রলীগের আকমল হোসেন।সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হল প্রাঙ্গণে ফল ঘোষণা করা হয়।আকমল হোসেন ৯৭৯ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।জিএস পদে মো. মেহেদী হাসান শান্ত ৯৯৫ ভোট এবং এজিএস হিসেবে মো. জুলফিকার হাসান ১০১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এরা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।সাহিত্য সম্পাদক পদে মো. আব্দুল কাদের ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
