ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ৮ নং ওয়ার্ডে ১৫০ টি কর্মহীন, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২৭ রমজান বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় দক্ষিণ কমলাপুর কবরস্থানের ছোট মসজিদের দক্ষিণ পার্শ্বে ঢাকা মহানগর দক্ষিণ মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন আহমেদ এর উদ্যোগে সাবেক সিনিয়র সহ-সভাপতি মৃত জালাল উদ্দিন আহমেদ ও মতিঝিল থানার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের মৃত. সাফায়েত আমেদ রাসুর সৌজন্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, চিনি, লবণ, সেমাই, পিঁয়াজ, আলু, ডাল, পোলাওর চাল ও নগদ টাকা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য মামুন রশিদ শুভ্র এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের মতিঝিল থানার সাবেক সভাপতি বশিরুল আলম খান বাবুল।

অনুষ্ঠানে মাসুম উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের হাহাকার শুনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণিপেশার মানুষের জন্য কাজ করেন। সবার খোঁজখবর রাখেন। আমাদের প্রিয় নেত্রী, মানবতার জননী, যিনি মায়ের মমতা দিয়ে সারা বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন। তাই আমরা ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সার্বিক সহযোগিতায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ইফাজ আহমেদ রাফি ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ওসমান গনি কাভীর।আয়োজনে মাসুম উদ্দিন আহমেদ।

এসময় দলীয় নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।