
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।এদিকে বিশৃঙ্খলার অভিযোগে ২৪টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কক্ষ থেকে জানা গেছে।প্রথম ধাপের ভোটে ৭৮ উপজেলায় ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০। ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। ৭৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।ইতোমধ্যে প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট ২৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু আদালত আদেশে তিনটি এবং কয়েক সাংসদের এলাকায় প্রভাব খাটানোর অভিযোগে ইসির নির্দেশনায় ৩টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়।এ ছাড়া তিন উপজেলায় সবকটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
