
আজ হোম অব ক্রিকেট মিরপুরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। দুপুর ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল ও গাজী টিভি। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচসহ টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
আজ এবং ১৪ মার্চের ম্যাচ দুটির জন্য টিকেটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২শ টাকায় দেখা যাবে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টিকেটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের মূল্য সর্বনি¤œ ২০০ টাকা ধরা হয়েছে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ১০০০ টাকা, ক্লাব হাউসের মূল্য ৫০০ টাকা এবং নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ৩০০ টাকা নির্ধারিত হয়েছে।
