তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়ে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। প্রথমার্ধের নির্ধারিত সময় কোনো দল জালের দেখা না পেলেও অতিরিক্ত সময় আকলিমা খাতুনের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

ফিরে আরও গতি বাংলাদেশ। ম্যাচের ৭২তম মিনিটে আকলিমার আবারও জালের দেখা পান। ৮১তম মিনিটে স্বপ্না রানীর গোলে ব্যবধান বাড়ে বাংলাদেশের। এর এক মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন স্বপ্না রানী।