সায়েদাবাদ রেল ক্রসিং তিনদিন বন্ধ

সায়েদাবাদ রেল ক্রসিং তিনদিন বন্ধ। বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ দেয়ার জন্য কাজের সুবিধার্থে বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।