
ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ জোভান ও সাদিয়া জাহান প্রভা।সংবাদের শিরোনাম দেখে হয়তো অনেকের মনেই নানা প্রশ্নের উঁকি দিচ্ছে।সত্যিই কী বিয়ে করেছেন তারা হ্যাঁ বিয়ে করেছেন ঠিকই তবে তা নাটকে।আসাদুজ্জামানের রচনায় ‘মিথ্যা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।নাটকটিতে জোভানের বিপরীতে অভিনয় করেছেন প্রভা। নাটকটিতে জোভানের নাম থাকে আদনান ও রূপন্তি হচ্ছে প্রভা।মধ্যবিত্ত ঘরের সন্তান আদনান।কারণে-অকারণে মিথ্যা কথা বলে। এরমধ্যে তার সঙ্গে পরিচয় হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রূপন্তির সঙ্গে। আলাপ থেকে পরিচয় আর সেখান থেকে বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। কিন্তু আদনানের মিথ্যে বলা অভ্যাসটা আর যায় না। আদনান রূপন্তিকে বলে তার নিজস্ব ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, লাখ টাকা মুল্যের চাকরী রয়েছে। সরল মনের রূপন্তি আদনানের সবকথাই অবলীলায় বিশ্বাস করে। আদনান তাকে বলছেন যে সে বড় একটা কোম্পানীতে মার্কেটিং হেড হিসাবে কাজ করে। আসলে সে কিছুই করেনা। এসব মিথ্যার কারনেই তিন বছর আগে আইটি মার্কেট ।থেকে চাকরী চলে যায় তার। বিয়ের পরও বন্ধুর কাছ থেকে টাকা ধার করে রূপন্তিকে শাড়ি-চুড়ি, দামি গহনা কিনে দেয়। একটা সময় পাওনাদারা তাকে আদনানকে চাপ দিতে থাকে। আর আভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।নির্মাতা জানান, সম্প্রতি নাটকটির শুটিং ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। নাটকটিতে দর্শকদের জন্য একটি ম্যাসেজ রয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। আর নাটকটি শিঘ্রই একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।
