গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৬, আহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

গ্রিসের উত্তরাঞ্চলে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ৮৫ জনের বেশি। বুধবার (১ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দমকল বিভাগ।

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।

খবর পেয়েই ঘটনাস্থল ছুটে এসেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবি। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। সূত্র: সিএনএন