শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে খেলা হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কাদের বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে দক্ষ, সৎ, জনপ্রিয় সাহসী নেতা ও সফল কূটনীতিকের নাম হচ্ছে শেখ হাসিনা।

তিনি বলেন, পথ হারিয়ে এখন পদযাত্রা করছে বিএনপি। তাদের পদযাত্রা পাশে বাড়ছে কিন্তু দৈর্ঘ্যে কমছে। শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যে হাত দিয়ে সন্ত্রাস করবে সে হাত ভেঙে দেওয়ার জন্য বুকে সাহস নিয়ে প্রস্তুত থাকতে হবে।