
জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় নারীরানারীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন,নারী যে পেশায়ই গ্রহণ করুক না কেন,সব পেশাতেই চ্যালেঞ্জ আছে,প্রতিবন্ধকতা আছে।কিন্তু,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,বাংলাদেশের নারীরা তাদের নির্ভীকতা,সাহসিকতা ও আত্মপ্রত্যয় দিয়ে সফলতায় পৌঁছাতে পারে।গণমাধ্যমে নারী-পুরুষ সমতা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব বলেন।শুক্রবার ৮ মার্চ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এ আয়োজন করে আজকের প্রতিটি ক্ষেত্রে আমাদের নারীদের দৃশ্যমান উপস্থিতি।এখন যেটা প্রয়োজন,সেটা হচ্ছে তাদের জন্য কর্মমুখর পরিবেশ নিশ্চিত করা।তারা পেশায় আসছেন,উচ্চশিক্ষা গ্রহণ করছেন,তাদের জন্য সুযোগ সম্প্রসারিত হচ্ছে।কিন্তু,তারা যেন তাদের কাজের ক্ষেত্রে এসে অনুকূল পরিবেশ পান,সেই জায়গায় যে প্রয়োজনগুলো,সেগুলো আমাদের নিশ্চিত করতে হবে।নারীবান্ধব বিষয়গুলোর জন্য আমাদের আরও বেশি কাজ করতে হবে।
