
ঢাকা মেয়র কাপ ২০২৩ ফুটবল কাপ এর ২য় পর্বে ৭১ নং ওয়ার্ডকে পরাজিত করে ৪ নং ওয়ার্ড ।
আজ ১ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টায় আউটার স্টেডিয়াম, পল্টন, গুলিস্তানে অনুষ্ঠিত হয়।
খেলায় ৪নং ওয়ার্ড ৩-০ গোলে ৭১ নং ওয়ার্ড কে পরাজিত করে।
এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব মারুফ আহমেদ মনসুর, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ খাইরুজ্জামান।
