
মোঃ রাসেল :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রর উদ্যোগে দুস্থ,অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
আজ (১৫ জানুয়ারী ২০২৩) রবিবার সকালে রাজধানীর মালিবাগ ১২ নং ওয়ার্ডের আবুজর গিফারী কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা জীবন দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি বলেছেন, ‘একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘর ছাড়া থাকবে না, শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’
বিতরণ করা শীতবস্ত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের হাহাকার শুনেন, অন্তরে ধারণ করেন। তিনি সব শ্রেণিপেশার মানুষের জন্য কাজ করেন। সবার খোঁজখবর রাখেন। আমাদের প্রিয় নেত্রী, মানবতার জননী, যিনি মায়ের মমতা দিয়ে সারা বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন, যিনি সকলের খবর রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র নিয়ে আমরা এসেছি। তিনি সকল শ্রেণীর মানুষের জন্য উপকার করে চলেছেন।
তিনি আরও বলেন, ‘এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন।’

১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র বলেন, “মানুষ মানুষের জন্য”। শীতে অসহায় ছিন্নমূল মানুষের কষ্টের সীমা থাকেনা। দারিদ্রতার কারনে তাদের হিমশিম খেতে হয়। ছিন্নমূল মানুষদের জন্য এটি মোকাবেলা করা খুবই কষ্টকর। তাই আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুয়ে মেন জো, (উপ সচিব) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল -২ (খিলগাঁও), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র। ১২ নং ওয়ার্ড নেতা দীপন আলী, মইনুল হাসনাত রানা, মাসুম উদ্দিন আহমেদ, গোলাম মাবুদ কচি, সাইদুর রহমান বাবুল, গোলাম মোস্তফাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র।
