ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।