সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিহাট জেলার হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশির নাম সাদিক হোসেন ও মংলু মিয়া। নিহতদের লাশ নিজ বাড়িতে রয়েছে।

নিহত মংলু মিয়া দোলাপাড়া গ্রামের নাম আব্দুর সামাদের ছেলে ও সাদিক একই গ্রামের হাফি হোসেনের ছেলে।

জানা গেছে, দুই বাংলাদেশি সীমান্তের কাছে ৪৪৪ নাম্বার মেইন পিলারের কাছে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। এরপর নিহত দুই বাংলাদেশির লাশ তাদের সহযোগীরা উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে।

বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কিছু না জানালেও হাতীবান্ধা থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।