
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র নির্বাচনের ভোটগ্রহণ শেষ এফডিসিতে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল মো. কিবরিয়া লিপু ও পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন। কামাল মো. কিবরিয়া লিপুর নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার এম এ জাহান,পরিচালক মো. সাফি উদ্দিন সাফি, জসিম উদ্দিন, পরিচালক অপূর্ব রায়, রশিদ আমির, অভিনেত্রী রিয়ানা রহমান পলি, জসিম উদ্দিন, শাহ মো. আলমগীর বাচ্চু, মো. এনামুল হক শাহ (মুকুল) ও আলোচিত প্রযোজক নজরুল রাজ।
অন্যদিকে আতিকুর রহমান লিটনের নেতৃত্বে প্যানেলে আছেন সাইদুর রহমান লিটন, আবদুল রহমান, সাজেদুল হক ও মো. ফরসাল।
