
হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড।
ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী ও আগে গঠিত ১৯ সদস্যের মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে নতুন এ মেডিকেল বোর্ড গঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।সোমবার (০৪ মার্চ) বিএসএমএমইউ-তে চিকিৎসারত ওবায়দুল কাদেরকে দেখে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদল চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।এছাড়া মেডিকেল বোর্ডের সঙ্গে দেবী শেঠীর বৈঠক হওয়ার কথা রয়েছে। দুপুর ১টার দিকে এ নতুন মেডিকেল বোর্ডের মিটিংয়ে বসার কথা। সেখানেই সব সিদ্ধান্ত হবে। পরবর্তী চিকিৎসা কি হবে সেটাও নির্ধারণ করা হবে সেখানে। তাছাড়া তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা সেটাও ওই বোর্ড সিদ্ধান্ত নেবে।
