জ্ঞান ফিরেছে কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।সোমবার বেলা সাড়ে ১০টার দি‌কে সেতুমন্ত্রীর সর্ব‌শেষ অবস্থা জান‌তে চাই‌লে তি‌নি একথা জানান।বিপ্লব বড়ুয়া জানান, ইতিমধ্যে ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। তিনি কথা বলছেন।বর্তমান অবস্থা উন্নতির দিকে জানিয়ে তিনি বলেন, উনার অবস্থা উন্নতির দিকে, এখন স্টাবল অবস্থা বিরাজ করছে।