
দেশ ও জাতির জন্য যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন,জনগণের স্বার্থে যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী আমাদের পাশে এসে দাঁড়াবে এটাই আমার দৃঢ় বিশ্বাস। কারণ বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের সম্পদ ও দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক। তাই পেশাদারিত্বের কাঙ্খিত মান উন্নয়নের জন্য সবাইকে দক্ষ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। আর পবিত্র সংবিধান ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের সবসময় ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যেকোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।১৯৭২ সালে কুমিল্লা সেনানিবাসে গড়ে তোলা হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। তিনি ১৯৭৪ সালে একটি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। তার সুদূর প্রসারী প্রতিরক্ষা নীতির আলোকেই সেনাবাহিনী আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। তাই আজ দেশ ও দেশের বাইরে সেনাবাহিনী এক সম্মানজনক অবস্থায় উন্নীত হয়েছে।২০০১ সালের ২১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের পতাকা উত্তোলন করি। ২০১১ সালে আমি এই রেজিমেন্টকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করি।পতাকা হলো জাতির স্বাধীন সার্বভৌমত্ব ও সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা সব সৈনিকের কর্তব্য। জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা বিরল সম্মান ও গৌরবের বিষয়। আজ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক আপনাদের হাতে তুলে দিয়েছি। এর মান অর্জন করায় আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কর্মদক্ষতা ও কঠোর অনুশীলন, কর্তব্য ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে যেই পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন।
সেনাবাহিনী তার মূল কার্যক্রমের পাশাপাশি জাতি গঠনমূলক কাজে নিজেদের উৎসর্গ করে যাচ্ছে। দীর্ঘ প্রত্যাশিত পদ্মাসেতুর কাজ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের তদারকির কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে রাস্তাঘাট পুল-ব্রিজ নির্মাণ করে দিচ্ছে সেনাবাহিনী।নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একজন নারী ডাক্তারকে সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে নারী কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া ও ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো নারী পাইলট সংযোজন করে নতুন দিগন্তের সূচনা করা হয়েছে। এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সেনাবাহিনীর নারী অফিসার প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে এনেছেন।বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণ প্রশাসন আবাসনসহ একটি আধুনিক ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান ট্রেনিং অপারেশনের সুবিধা বাড়ানোর আরও কার্যক্রম চলমান রয়েছে।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছি, সমুদ্রসীমা জয় করেছি, সীমান্ত বিরোধ নিষ্পত্তি করেছি, জল, স্থলে ও আকাশসীমায় অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়েছে।
