আজ অমর একুশে গ্রন্থমেলার পর্দা নামছে

দুই দিন বাড়ানোর পর আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার। যদিও নিয়মানুযায়ী ২৮ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা মেলা।কিন্তু লেখক-প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় দুই দিন বাড়ানো হয়।আজ রাত ৯টা পর্যন্ত চলবে বাঙালির প্রাণের মেলা।মেলার গত কয়েকদিন ভারি বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় প্রকাশকরা লোকসানের মুখে পড়েন বলে বাংলা একাডেমিকে জানান তারা।এ কারণে তারা মেলা বাড়ানোর দাবি জানান।এ বছর মেলায় ৫২৩টি প্রকাশনী ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এ ছাড়া ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।মেলার সময় দুই দিন বাড়ানোর পর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় পাঠক,ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে পাঠকদের।