রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার প্রয়োজন উগ্রবাদ নির্মূলে

শনিবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ আজ দেশ-জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এটি একটি বৈশ্বিক সমস্যা, যা প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন।রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের মেলবন্ধনে সমাজ থেকে সহিংস উগ্রবাদ নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।রাজনৈতিক অঙ্গীকারের কারণে দ্রুত জঙ্গিবাদের বিস্তার প্রতিরোধ করা গেছে মন্তব্য করে তিনি বলেন, ডান-বাম বা ধর্মীয়সহ কোনো উগ্রবাদই এদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না।ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে।হলি আর্টিজানের ঘটনার পর গ্রামে, পাড়া-মহল্লায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে যে ঐক্যমত তৈরি হয়েছে তা সম্ভব হয়েছে রাজনৈতিক পদক্ষেপ ও সামাজিক সচেতনতার কারণে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার পাশাপাশি থাকলে আমরা সমাজ থেকে সহিংস উগ্রবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবো।ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা ও লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা।দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারকরা লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিদের বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।