বিশাল ব্যবধানে জয় পেলেন আতিক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন।রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ফলাফল ঘোষণার সময় বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।নৌকা প্রতীক নিয়ে আতিকুল পেয়েছেন ৮লাখ ৩৯ হাজার ৩০২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।আতিকুল ইসলাম দ্বিতীয় কোনো ব্যবসায়ী নেতা,যিনি ঢাকা উত্তর সিটির মেয়র পদে নির্বাচিত হলেন।সাবেক ব্যবসায়ী নেতা আনিসুল হক মেয়র পদে থাকাবস্তায় মৃত্যুবরণ করলে উপ-নির্বাচন করল নির্বাচন কমিশন।সেই হিসেবে মেয়র পদে নির্বাচিত আতিকুল ইসলামের মেয়াদ হবে সাড়ে ১৪ মাসের মতো।