
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙনের কবলে পড়া এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মাশরাফি পায়ে হেঁটে নদী পাড়ের ভাঙন পরিদর্শন করেন একং ভাঙনকবলিত জয়পুর এবং কোটাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। নদী ভাঙনের শিকার মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদেশ দেন।সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো তিনি মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি নড়াইলে আসেন। পরদিনই লোহাগড়ায় নদী ভাঙন এলাকার মানুষের খোঁজ-খবর নিতে ছুটে যান।
