মুক্তিযুদ্ধকালের অজানা ইতিহাস তুলে আনা হবে

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনলাইন ভিত্তিক সংগঠন কে-ফোর্সের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমাদের যেমন সফলতা আছে, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি,বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, তেমনি আমাদের কিছু ব্যর্থতাও আছে।সেটা হচ্ছে,মহান মুক্তিযুদ্ধের নয় মাস সময়ে কার কী ভূমিকা ছিল, কে কে ষড়যন্ত্র করেছে তা আমরা তুলে ধরতে পারি নাই। এখানে আমরা ও আমাদের সরকার চরম ব্যর্থ।যুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন,কীভাবে করেছেন তার কোনো কথা উল্লেখ নাই,শুধু কিছু মিথ্যাচার ছাড়া।জিয়াউর রহমান শুধু মিথ্যাচার করে ইতিহাসের অংশ হয়েছেন।তাই সে সময়ের ইতিহাস সবার সামনে আসা সময়ের ব্যাপার মাত্র।বঙ্গবন্ধু হত্যার পেছনে মেজর জিয়ার হাত ছিল উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, মেজর জিয়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বাহবা দিয়েছিলেন এবং তাদের রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে নিয়োগ দিয়েছিলেন।শুধু তাই নয়,আইন বাতিল করে জামায়াতের রাজনীতিও তিনি বৈধ করেছিলেন।এসব সত্য এখন সবার সামনে।